Opulent 5G Bita Gold

কার্যকারিতা
VitaminB1+B6+B12 এর ঘাটতি, সায়াটিকা, লুম্বাগো,ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ফেসিয়াল প্যারালাইসিস,অপটিক নিউরাইটিস,ডায়াবেটিক নিউরোপ্যাথি,পেরিফেরাল নিউরালজিয়া, মায়ালজিয়া ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

সায়াটিকা কি?
উত্তরঃআমাদের ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত স্পাইনাল কর্ড আছে। এই স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ কোমর থেকে পা পর্যন্ত চলে গেছে তার মধ্যে একটির নাম সায়াটিকা,যদি কোন কারণে সায়াটিকা নার্ভে চাপ বা আঘাত লাগে তখন ব্যথা কোমর থেকে পা পর্যন্ত চলে যায়, ফলে দাড়াতে কষ্ট হয়, হাটতে কষ্ট হয় এমন কি অকেজোও হয়ে যেতে পারে আর এই অবস্থাকে সায়াটিকা বলে।

লুম্বাগো কি?
উত্তরঃসাধারণত পিঠের নিচে বা লো ব্যাক পেইনকে লুম্বাগো বলা হয়।

ট্রাইজেমিনাল নিউরালজিয়া কি?
উত্তরঃট্রাইজেমিনাল নিউরালজিয়া সাধারণত টিক ডৌলোরেক্স নামে পরিচিত, এটি এমন একটি অবস্থা মুখে তীব্র ব্যথা যা দৈনন্দিন কাজ গুলোর হস্তক্ষেপ করে, চিবানো, কথা, হাসি,দাঁত ব্রাশ করা, এই ধরনের সাধারণ কাজ গুলো করার সময় ক্ষনিকের জন্য গুরুতর ব্যথা হতে পারে। সাধারণত এটা মুখের একপাশে হয়ে থাকে বাম দিকের চেয়ে ডান দিকে বেশি হয়ে থাকে।

ফেসিয়াল প্যারালাইসিস কি?
উত্তরঃফেসিয়াল প্যারালাইসি হলো এমন একটি অবস্থা যেখানে মুখের স্নায়ু ক্ষতি হয় যার ফলে রোগী স্বাভাবিক নিয়মে মুখ নাড়াচাড়া করতে পারে না এবং মুখ বাঁকা হয়ে যায় বা কথা প্রকাশ করতে পারে না।

অপটিক নিউরাইটিস কি?
উত্তরঃঅপটিক নিউরাইটিস হলো অপটিক নার্ভের প্রদাহ।অপটিক নার্ভ হলো চোখের সঙ্গে মস্তিষ্কের প্রধান ও একমাত্র সংযোগ যা আমাদের দেখতে সহায়তা করে।এটি চোখ থেকে মস্তিষ্কে দৃষ্টি সংকেত পাঠায়।কোনো কারণে যদি অপটিক নার্ভের সমস্যা দেখা দেয় তাহলে দৃষ্টিরও সমস্যা দেখা দেয় এবং এই অবস্থাকে অপটিক নিউরাইটিস বলে।

ডায়াবেটিক নিউরোপ্যাথি কি?
উত্তরঃডায়াবেটিক নিউরোপ্যাথি হলো ডায়াবেটিস এর একটি জটিল রোগ যা রক্তে ব্লাড সুগার বেড়ে যায় এবং তখন স্নায়ুর ক্ষতি হয় ফলে হাত, পা ঝিন ঝিন করা দুর্বলতা এবং অবস ভাব সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

পেরিফেরাল নিউরালজিয়া কি?
উত্তরঃপেরিফেরাল স্নায়ুতন্তু হলো শরীরের একটা যোগাযোগ পদ্ধতি যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্তুে, মানে মস্তিষ্কে ও মেরুদণ্ড এবং শরীরের অন্যান্য অংগে সংকেত পাঠায়, এই সংকেত গুলো সংজ্ঞাবহ হতে পারে, যেমন ঠান্ডা হাত পেশির সংকোচনের বার্তা যেটা শরীর নাড়াচাড়া করতে সাহায্য করে। পেশির খিচুনি, পেশির দুর্বলতা, হাত পা অবশ বা অনুভব করতে না পারা ইত্যাদি হতে পারে যদি কোন কারণে পেরিফেরাল স্নায়ুর কোন ক্ষতি হয় আর এটাকে পেরিফেরাল নিউরালজিয়া বলে।

মায়ালজিয়া কি?
উত্তরঃসাধারাণত পেশি ব্যথাকে মায়ালজিয়া বলা হয়। এটি অতিরিক্ত পরিশ্রম, চাপ আঘাত, সংক্রমণ বা ইত্যাদি রোগের কারণে হতে পারে

ডোজ বা মাত্রা
@2টি ট্যাবলেট 2 বার(২-৩মাস প্রয়োজন অনুযায়ী)

পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণত তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই